+১ম বন্ধু :বউয়ের সাথে ঝগড়ার কী হল?
২য় বন্ধু :ও আমার কাছে মাথা নিচু করে এল।
১ম বন্ধু :মাথা নিচু করে?? তাই নাকি? দারুণ তো!
২য় বন্ধু :তা ছাড়া আর কি...
১ম বন্ধু :কী বলল এসে?
২য় বন্ধু :খাটের নিচ থেকে বের হও।
+রোগী :ডাক্তার সাহেব, আমি আমার স্ত্রীকে খুশি করার জন্য অনেক কিছুই করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই তার মনমরা ভাব যায় না। সব সময়ই কেমন যেন গোমড়া হয়ে থাকে। এখন ওকে কী খাওয়াতে পারি বলুন তো!
ডাক্তার :হুম! আমার স্ত্রী’রও একসময় এই রোগ হয়েছিল। তবে কিছু খাওয়াতে হয়নি; শুধু একদিন গহনার দোকানে নিয়ে যাওয়ার পরই অনেকটা ভালো বোধ করেছিল!
অঙ্কের শিক্ষক বলছেন ক্লাসে :এখন আমি তোমাদের পিথাগোরাসের তত্ত্ব প্রমাণ করে দেখাব।
এক ছাত্র উঠে দাঁড়িয়ে বলল :প্রমাণ করার দরকার নেই, স্যার। আমরা আপনার কথা বিশ্বাস করি।
+তিন সৈনিক তাদের বীরত্বের কথা বর্ণনা করছে।
প্রথম সৈনিক :আমার হাতের নিশানা কত ভালো, জানো? আমি একবার এক যোদ্ধার সামনে পড়ে গিয়েছিলাম। আমার এক গুলিতেই তার হাতের রিভলবারটা উড়ে গেল।
দ্বিতীয় সৈনিক :আমার হাতের নিশানাও ভালো। আমিও এক যোদ্ধার মুখোমুখি হয়েছিলাম, আর আমার এক গুলিতেই তার মাথার টুপিটা উড়ে গিয়েছিল।
তৃতীয় সৈনিক :আমার নিশানাও অসাধারণ। আমিও এক যোদ্ধার মুখোমুখি হয়েছি, আমার এক গুলিতেই তার মাথার ওপর থেকে একঝাঁক পাখি উড়ে গেছে!
