রিংকি একজন ক্লিপটোম্যানিয়াক। একটি কসমেটিক দোকানে অনেকগুলো লিপস্টিক চুরি করে সে সিসি ক্যামেরায় ধরা পড়ে। দাম দিতে না পারায় থানায় পর্যন্ত যেতে হয় তাকে। পরে রিংকির বয়ফ্রেন্ড অভিক এসে তাকে উদ্ধার করে। প্রায়ই এমন কাণ্ড ঘটিয়ে ফেলে রিংকি। যার কারণে বিরক্ত হয়ে অভিক সম্পর্কের ছেদ ঘটান। পরামর্শ দেন মানসিক ডাক্তার দেখানোর। অপরদিকে অভিকের পরিবার নেহা নামের এক ডাক্তার মেয়ের সাথে তার বিয়ের আয়োজন করে। ঘটনা প্রবাহে রিংকি উপস্থিত হয় নেহার চেম্বারে ক্লিপটোম্যানিয়া থেকে মুক্তি পেতে। এক পর্যায়ে দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। যা টের পায় অভিক। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘দূরত্বের নাম অভিমান’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু ও পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় অভিনয় করেছেন ড. ইনামুল হক, মনোজ প্রামাণিক, সাবিলা নূর, রিমি করিম, কিনা রহমান, মিলি মুন্সী, আসিফ নজরুল, বৈশাখী গৌরী, মোহনা প্রমুখ। গ্রামীণফোন নিবেদিত এই নাটকটি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গাজী টিভিতে প্রচারিত হবে।
