কুইন্স ব্যাটন রীলে ঢাকায়

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২১:৫৬
গ্লাসগো কমনওয়েলথ গেমস উপলক্ষে বিশ্ব ভ্রমণ করছে কুইন্স ব্যাটন। তারই অংশ হিসাবে কুইন্স ব্যাটন আগামী ১৪ অক্টোবর ঢাকায় আসবে। সেদিনই বিমানবন্দর থেকে কুইন্স ব্যাটন রীলে শুরু হবে। ভারত থেকে বাংলাদেশে আসবে ব্যাটন। ১৬ অক্টোবর পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। আগামী ২৩ জুলাই থেকে ৩ আগস্ট স্কটল্যান্ডের গ্ল্যাসগোতে অনুষ্ঠিত হবে ২০তম কমনয়েলথ গেমস। বাংলাদেশসহ ৭১টি দেশ এই গেমসে অংশগ্রহণ করবে। গেমস উপলক্ষে রীলে আয়োজনের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) প্রস্তুতি শুরু করেছে। গতকাল সকালে বিওএ কার্যালয়ে ব্রিটিশ কাউন্সিল এবং ইউনিসেফের প্রতিনিধিগণদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় রীলে অর্গানাইজিং কমিটির।