থাইল্যান্ডে দুর্বল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১৮

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল দল লাওসের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে। দুটি ম্যাচ খেলার কথা আগেই জানিয়েছিল বাফুফে। গতকাল জানিয়েছে ২৮ মে প্রথম খেলা এবং ১ জুন দ্বিতীয় খেলাটি হবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে থাইল্যান্ড ফুটবলের প্রথম সারির লিগ থেকে ইতোমধ্যে রেলিগেশনে পড়ে নিচের বিভাগে নেমে যাওয়া এয়ারফোর্স ইউনাইটেড এফসির বিপক্ষে। পরের খেলায় তারা মুখোমুখি হবে ব্যাংকক গ্লাস পাথম ইউনাইটেড এফসির বিপক্ষে। এই ক্লাবটি লিগের ১৪তম দল। এদিকে জানা গেছে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে আসবেন। তবে তার সঙ্গে এক বছরের জন্য না হলেও খণ্ডকালীন মেয়াদে চুক্তি হতে পারে।