স্পোর্টস রিপোর্টার
লা লিগার ফুটবল ম্যাচের ধারাবিবরণী দিতে গিয়ে বার বার বাংলাদেশের ফুটবল প্রসঙ্গ উঠে এসেছে। ধারাবিবরণী দিচ্ছিলেন বাংলাদেশের ফুটবলার জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ধারাবিবরণী বক্সে দর্শকদের সরাসরি পাঠানো প্রশ্নগুলো অন্যান্য ধারাভাষ্যকার তুলে ধরেন জামাল ভুঁইয়ার কাছে।
ইউরোপিয়ান ফুটবল এবং বাংলাদেশের ফুটবল পার্থক্য কোথায়? জামাল একাধিক বিষয় তুলে ধরে বলেন গতি। গতি অনেক কম। ফুটবল উন্নয়নে সমস্যা প্রশ্নে জামাল জানিয়েছেন সুযোগ-সুবিধা কম। প্রিমিয়ার লিগ নিয়েও আলোচনা উঠেছিল। কেউ জানতে চেয়েছিলেন জামালকে ডাকা হলে কোন দলে খেলবেন? জামাল জবাব দিয়েছেন বার্সেলোনায় খেলতে চান। এভাবে নানা প্রশ্নে বাংলাদেশের নামটা বার বার ইউরোপিয়ান ফুটবলের আলোচনায় উচ্চারিত হয়েছে।
