মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২২:০৮
অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ১০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট এর সাবেক মহাপরিচালক, অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। পরিবারের পক্ষ থেকে মরহুম অধ্যাপক মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের ছাত্র-ছাত্রী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের তার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। মোসাম্মাত সুরাইয়া বেগম জাতীয় নাগরিক সমাজের চেয়ারম্যান, সিটিজেন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন মুন্সীর মাতা মরহুমা মোসাম্মাত সুরাইয়া বেগম এর আজ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কালিসীমা গ্রামের বাড়ি এবং রাজধানীর মানিকনগরে বড় ছেলে মুহাম্মদ নাসির উদ্দীন মুন্সীর বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।