ময়মনসিংহ জেলার নবগঠিত তারাকান্দা উপজেলায় গত ৩ অক্টোবর অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি-জেপি’র যুগ্ম শ্রম ও শিল্পবিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন ৫৪ হাজার ৯০২ ভোট পেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪০ হাজার ১৭১ ভোট। উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেখ আলাউদ্দিনকে দলের পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
