ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোখলেসুর রহমানকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার সিনিয়র সহকারী সচিব মাহবুবা জয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এতদিন তারা অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) ছিলেন।
