ব লি উ ড শী র্ষ ৫

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:১৩

ভাইয়াজি সুপারহিট : অ্যাকশন কমেডি ধাঁচের হিন্দি সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। দীর্ঘ সময় পর তাকে আবার বড় পর্দায় দেখা গেল। এ ছবিতে তার সঙ্গে আরো আছেন আমিশা প্যাটেল, প্রীতি জিনতা, আরশাদ ওয়ার্সি, ইভলিন শর্মা ও শ্রেয়াস তারফারে প্রমুখ। সানি দেওল অভিনয় করেছেন বানানাসির এক কুখ্যাত ডন লাল ভাইসাহেব ডুবের চরিত্রে যে সিনেমার নায়ক হওয়ার স্বপ্নে বিভোর থাকে। তার নায়ক সাজার স্বপ্ন পূরণের মজার গল্প নিয়ে ভাইয়াজি সুপারহিট সিনেমার গল্প আবর্তিত হয়েছে।

l ভাইয়াজি সুপারহিট :সানি দেওল, আমিশা প্যাটেল, প্রীতি জিনতা, আরশাদ ওয়ার্সি

l থাগস অব হিন্দুসসস্থান :অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ

l বাধাই হো :সানিয়া মালহোত্রা, আয়ুষ্মান খুরানা, নীনা গুপ্তা

l বাজার :সাইফ আলি খান, চিত্রাঙ্গদা সিং, রাধিকা আপ্তে, রোহন মেহরা

l আন্ধা ধুন :আয়ুষ্মান খুরানা, টাবু, রাধিকা আপ্তে