এমপি শওকতের শপথ গ্রহণ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৩, ২৩:১৭
বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সরকার দলীয় শওকত হাচানুর রহমান (রিমন) সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার অফিস কক্ষে নবনির্বাচিত এই সংসদ সদস্যের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, হুইপ আসম ফিরোজ, অনুমিত হিসাব কমিটির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ ও তালুকদার মো. ইউনুস উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব প্রণব চক্রবর্তী।