আজকের রাশিফল

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৭:০৯
১০ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার আজ ২৫ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ৩ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভবার রবি ও শুক্রবার। শুভরত্ন :রুবী ও হীরা। প্রকৃতিগতভাবে আপনি: আদর্শবাদী। আপনি আত্মবিশ্বাসী, উদার ও সহানুভূতিশীল। আপনার ন্যায় বিচারবোধ প্রখর। সত্যকে সহজেই মিথ্যা থেকে আলাদা করতে পারেন। ভালোভাবে নিজের কথা বুঝিয়ে বলতে পারেন। আদর্শবাদিতা আপনাকে নিজের অজান্তেই অনেক বিরোধে জড়িয়ে ফেলবে। তাই অনেক শত্রুতার সম্মুখীন হবেন আপনি। তবে আপনার মাধুর্য কৌশল ও বিশ্লেষণী ক্ষমতা আপনাকে সাফল্যের সোপানে নিয়ে যাবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রাজনীতিবিদ আবদুর সবুর খান, সুরকার ভার্দি, অজিত রায় সাহিত্যিক সমর সেন, জেমস ক্লাভেল, ইউসুফ পাশা, বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ, কাজী জহির, আশীষ কুমার লোহ, আজিজুর রহমান। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল\ নতুন কোন কাজের দ্বায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। লেনদেনে সর্তকতা অবলম্বন করুন। ভালোভাবে না দেখে কোন কাগজপত্রে স্বাক্ষর করা ঠিক হবে না। প্রতারিত হবার আশংকা আছে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্য লাভ যোগ আছে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হবে। দৈনন্দিন কাজকর্ম কিছু সমস্যা দেখা দিতে পারে। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে। বন্ধু বা আত্মীয়ের সহয়োগিতা পেতে পারেন। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হতে পারে। গৃহে অতিথি সমাগমের সম্ভাবনা আছে। ব্যস্ততা বৃদ্ধি পারে। কোন বন্ধুর সাথে মতবিরোধ দেখা দিতে পারে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। কোন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিশেষ কোন চেষ্টা ফলপ্রসূ হতে পারে। সঙ্গীতজ্ঞদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য পেতে পারেন। প্রাপ্তি যোগ আছে। দাম্পত্য শান্তি বিঘ্নিত হতে পারে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ শরীর খুব একটা ভালো থাকবে না। দিনের শুরু থেকেই স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। আজ কারো সাথে খারাপ ব্যবহার না করলেই ভালো করবেন। উগ্র ব্যবহার করে পরে পস্তাতে হতে পারে। মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ। কাজের পরিধি বৃদ্ধি পাবে। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। চাকরিতে উন্নতির যোগ আছে। সরকারিজীবীদের জন্য কর্ম পরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ সামগ্রিক পরিস্থিতি আজ অনুকূল নাও থাকতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। দাম্পত্য সমস্যায় ধৈর্য বজায় রাখতে পারলে ভালো করবেন। ছাত্র-ছাত্রীদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতার জন্য পড়াশুনার বাধাগ্রস্ত হতে পারে। আর্থিক ব্যাপারে আজ কোন ঝুঁকি না নিলেই ভালো করবেন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ ব্যবসায়িদের জন্য দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ভোগ্যপণ্যের ব্যবসায় কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। অন্য কারো জন্য আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবার আশংকা আছে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলে ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পেতে পারে। পরিশ্রম ও নিষ্ঠার জন্য ব্যবসায়িক সাফল্য করায়ত্ত হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে বড় ধরনের কোন সমস্যার আশংকা নেই। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। পেটের পীড়ায় ভুগার আশংকা আছে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আজ ভালো কোন খবর পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। ওষুধ ও ক্যামিক্যালের ব্যবসায় ভালো করবেন। কাউকে আজ সরলভাবে বিশ্বাস করা ঠিক হবে না। কেউ আজ আপনার সরলতার সুযোগ নিতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণায় সাফল্য আসতে পারে। চিকিত্সা বিজ্ঞানের গবেষণায় নিয়োজিতদের জন্য দিনটি শুভ। বিদ্যার্থীদের সর্তক থাকতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন। অন্যথায় ফলাফল অনুকূল নাও হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। যোগ্যতা সম্পন্ন যুবক-যুবতীদের জন্য দিনটি শুভ। ব্যবসায়িদেরকে দিনের শুরু থেকে সতর্ক থাকতে হবে। নতুন বিনিয়োগে সতর্ক থাকুন। কোন ধরনের আইনগত সমস্যার জড়ানোর সম্ভাবনা আছে। রোমান্স ও বিনোদন শুভ।