মুসলিম স্থাপত্য ঐতিহ্যের নান্দনিক নিদর্শন হিসেবে পিরোজপুর শহরে নতুন করে নির্মাণ করা হয়েছে কেন্দ্রীয় জামে মসজিদটি। ১৩৬ বছরের প্রাচীন মসজিদটি ২০১৭ সালে ভেঙে ফেলার পরে পুনর্নির্মাণের উদ্যোগ নেন মসজিদ কমিটির সভাপতি ও তত্কালীন জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ। এ আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন পিরোজপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. মহিউদ্দিন ফারুকী। তার সম্পূর্ণ অর্থায়নে নির্মিত হয়েছে মসজিদটি। এর ভেতরে ও বাইরে মনোমুগ্ধকর স্থাপত্যশৈলী ফুটিয়ে তোলা হয়েছে। গত ৩ মে জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে ঐতিহাসিক এ মসজিদের উদ্বোধন করা হয়। নামাজের আগে মসজিদের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী মহিউদ্দিন ফারুকী প্রমুখ