গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ১৯:২৮
গাড়ি কিংবা মোটরবাইক যাদের আছে ইঞ্জিন অয়েল বা মোটর অয়েলের সাথে তারা বেশ ভালোভাবেই পরিচিত। মূলত গাড়ির ইঞ্জিনকে ঠিকমতো সচল ও কর্মক্ষম রাখতেই প্রয়োজন হয় এ ধরনের অয়েলের। সাধারণই এই মোটর অয়েল বাজারে এক, চার বা পাঁচ লিটারের গ্যালনে বিক্রি হলেও আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের স্মিথফিল্ড ফাস্ট লুব নামের একটি প্রতিষ্ঠান বিশ্বের সবচেয়ে বড় মোটর অয়েল গ্যালন তৈরি করে। প্রায় ১২ দিন সময় নিয়ে বানানো এই গ্যালনটির উচ্চতা ছিল ৯০ ইঞ্চি, দৈর্ঘ্য ৪০ ইঞ্চি এবং প্রস্থ ২৩ ইঞ্চি। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বড় এই মোটর অয়েল গ্যালনটির ধারণক্ষমতা ছিল ৭৫৭ লিটার।