এএমই’র পুরো অর্থ এয়ার ক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। এ ধরনের লইসেন্সপ্রাপ্ত ব্যক্তি উড়োজাহাজের সব ধরনের মান নিশ্চিত করে। বিশেষ করে অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না, সে সর্ম্পকে পাইলটরা সব ধরনের তথ্যপত্র নিয়ে থাকে তার কাছ থেকে। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদ গন্তবে পৌঁছানোর অনেক কিছু নির্ভর করে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের উপর। কেননা সে যদি কোন ভুল তথ্য দিয়ে থাকে তবে উড়োজাহাজ নিয়ে নিরাপদ গন্তব্যে পৌছানো দুরূহ বিষয় হয়ে পড়ে। এই ডিগ্রির আর কিছু নাম আছে। যেমন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, উড়োজাহাজ প্রকৌশলী ইত্যাদি।
এয়ার লাইন্স শিল্পে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিয়ারের চাহিদা এতটাই বেশি যে ইঞ্জিনিয়ারিং পাশ করার পূর্বেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। এ দেশের অন্যান্য চাকরি ক্ষেত্রে যদিও অসংখ্য তরুণ-তরুণী হন্যে হয়ে ছুটে চলেছে, সে ক্ষেত্রে এয়ারলাইন্স খাতে একজন অ্যারোস্পস ইঞ্জিনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিজেই চাকরির আমন্ত্রণ পেতে থাকে এবং ক্যারিয়ার গড়তে নিজের পছন্দমতো প্রতিষ্ঠান র্নিবচিত করে ইউরোপিয়ান এভিয়েশন সেফটি এজেন্সি ইএসএ পি-৬৬ এয়ারক্রাফট পরিচালনা সময় এএমএল সারা পৃথিবীতে স্বীকৃত।
মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্সগুলো এখন খুবই ভালো অবস্থানে রয়েছে। এর মধ্যে রয়েছে গালফ এয়ার, বাহারাইন এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন্স। এ গেমকো, মুবাডালা এভিয়েশন ইত্যাদিও বিশ্বখ্যাত। এই সমস্ত এভিয়েশন ইন্ডাস্ট্রিগুলো প্রতিনিয়ত ইন্ডিয়া ফিলিপাইন, চায়না, বাংলাদেশ থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার নিয়ে যাচ্ছে তাদের নিজেস্ব এক্সপার্টের অভাবে। এমিরেটস এভিয়েশন কলেজ তাই যাত্রা শুরু করে যুক্তরাজ্যের শিক্ষাবোর্েডর বিটেক এডেক্সেলের অদীনে। তারপরও তারা এয়ারলাইন্সের চাহিদা মেটাতে পারছে না বাংলাদেশকে একধাপ এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্যের শিক্ষাবোর্েডর বিটেক এডেক্সেলের অধীনে কলেজ অব এভিয়েশন টেকনোলজি যাত্রা শুরু করে, যার সেন্টার কোড নং ৯৩১৪২।
কলেজ অব এভিয়েশন টেকনোলজি (ক্যাটেক) এএমই লাইসেন্স পেতে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। কলেজটির প্রথম, দ্বিতীয় ব্যাচের কয়েকশ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি/ ইন্টার্নি করছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা যাচ্ছে দু’এক মাস পরেই। ০১৯৩৭১৮২৪৭০, ৮৯৯১৩৭১, ০১৯২৬৯৬৩৬৫৫ নম্বরে ফোন করে এসব বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।
এসএসসি/এইচএসসি, এ-লেভেল/ও-লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারবে। চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে পারে।এ ক্ষেত্রে ১৮ মাস পর পাওয়া যাবে আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট থ্রি বা এনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছরে পায় টপ-আপ বিবিএ বা বিএসসি। এরপর শুধু বাংলাদেশেই নয়, পুরো বিশ্বজুড়ে এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হয়।
এএমই ডিগ্রির সমতুল্য আরেকটি কোর্স এভিয়শন ম্যানেজমেন্টের শিক্ষা কারিকুলাম এবং চাহিদা একই। এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল করতে সর্বমোট খরচ পরবে ৩ লক্ষ টাকা। ১৮ মাসের লেভেল-৫ করতে খরচ ৫ লক্ষ ৫০ হাজার টাকা এবং ১ বছর ইউকেতে কিংসটন ইউনিভার্সিটিতে টপ-আপ বিএসসি করতে কিংসটন ইউনিভার্সিটির ১ বছরের টিউশন ফি সেমিস্টার ওয়াইজ দিতে হবে।
যোগাযোগ :বাড়ি-১৪, রোড-২, সেক্টর-১১, উত্তরা, ঢাকা।
