মানবসম্পদ উন্নয়ন কোর্স

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২০:৫৩
প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে একটু ভালো প্রমাণকরতে প্রয়োজন কিছু বাড়তি যোগ্যতা। শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই যেকোনো ভালো চাকরি পাওয়াটা অনেকটাই কষ্টকর। তাই প্রয়োজন হয় পেশাভিত্তিক কিছু কোর্স। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ৬ থেকে ১২ মাস মেয়াদি কোর্সের মাধ্যমে ১০ বছর যাবত্ গড়ে তুলেছে এমনই সব দক্ষ জনশক্তি। বর্তমানে বিআইএইচআরএম অত্যন্ত চাহিদাসম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিএইচআরএম, পিজিডি ইন কমপ্লয়েন্স ম্যানেজমেন্ট, পিজিডি ইন সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস ইংলিশ এসব কোর্সে ঈদের বিশেষ অফারে সম্পন্ন করাচ্ছে। ০১৫৫৬৩৫৫৭৭৬, ৯১৪২৪৬৪ নম্বরে ফোন করে জানতে পারবেন বিস্তারিত তথ্য। যোগাযোগ :৯ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।