চাকরির খবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২০:৫৩
বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি চাকরির শিরোনাম :ইন্টারনাল অডিটর খালি পদের সংখ্যা :১ শিক্ষাগত যোগ্যতা :বি.কম (অনার্স) এম.কম পাশ। অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ঋণদানকারী প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা। বয়স ৩৫ বছর অথবা এর নিচে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বেতনসীমা :শিক্ষানবীশকালীন ৬ মাস ১২,০০০/- টাকা, পরবর্তীতে ১৪,০০০/- টাকা। অন্যান্য সুবিধাদি :বছরে ১টি উত্সব ভাতা ও পি.এফ সুবিধা রয়েছে। ইহা ছাড়াও শাখা অফিসে নিখরচায় আবাসন ও কন্ট্রিবিউটরি লাঞ্চের ব্যবস্থা রয়েছে। কর্মস্থল :বাংলাদেশের যেকোনো জায়গায়। উত্স :Bdjobs.com Online job posting (রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩)। শেষ তারিখ ১৪ অক্টোবর, ২০১৩। কোম্পানির তথ্য :বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) ঠিকানা :৫ সদর রোড, পোস্ট বক্স :৩৪, বরিশাল ৮২০০, বাংলাদেশ। ডেল্টা হেলথ্ কেয়ার চিটাগাং চাকরির শিরোনাম :সহকারী অ্যাকাউন্টস অফিসার খালি পদের সংখ্যা :৩ শিক্ষাগত যোগ্যতা :স্নাতকোত্তর/স্নাতক। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বেতনসীমা :আলোচনা সাপেক্ষে। কর্মস্থল :চট্টগ্রাম উত্স :পূর্বকোণ (চট্টগ্রাম), বুধবার, ২ অক্টোবর। আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সার্টিফিকেটের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। সাক্ষাত্কারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। আবেদনের শেষ তারিখ :মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩। কোম্পানির তথ্য :ডেল্টা হেলথ্ কেয়ার চিটাগাং লিমিটেড। ঠিকানা :২৮, কাতালগঞ্জ, চট্টগ্রাম। কোরিয়ান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ চাকরির শিরোনাম :অ্যাকাউন্টেন্ট শিক্ষাগত যোগ্যতা :এমকম (একাউন্টিং) পাশ। সিএ-সিসি কোর্স সম্পন্ন হতে হবে। কর্মস্থল :কেডিএবি- লিয়োজোঁ অফিস, ঢাকা। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল :ঢাকা। উত্স :দৈনিক প্রথম আলো (রবিবার, ৬ অক্টোবর, ২০১৩) আবেদনের নিয়ম :আগ্রহী প্রার্থীদের দরখাস্তসহ ১ কপি পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ কো-অর্ডিনেটর বরাবর প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হল। আবেদনের শেষ তারিখ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩। কোম্পানির তথ্য :কোরিয়ান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (কেডিএবি) ঠিকানা :২১৮/৩/এ (৭ম তলা), পশ্চিম কাফরুল, তালতলা, বেগম রোকেয়া স্মরণী, ঢাকা-১২০৭। এসএম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ চাকরির শিরোনাম :অধ্যক্ষ খালি পদের সংখ্যা :১ শিক্ষাগত যোগ্যতা :স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ঠ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী স্নাতক/সমমান। অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/ সমমান। অভিজ্ঞতা :স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক বা তদুর্ধ্ব পদে ১২ বছরের শিক্ষকতা/ প্রশাসনিক অভিজ্ঞতা থাকতে হবে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। বেতনসীমা :আলোচনা সাপেক্ষে। কর্মস্থল :ঢাকা উত্স :দৈনিক ইত্তেফাক (মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৩) আবেদনের নিয়ম :সাদা কাগজে সভাপতি বরাবর আবেদন করতে হবে। ২ ছবি ও সংশ্লিষ্ট সনদের সত্যায়িত ফটোকপি ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ :বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩। কোম্পানির তথ্য :এসএম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। ঠিকানা :দক্ষিণখানা, ঢাকা-১২৩০।