একটি নিবেদন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২১:৪৭
বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেল পথ ডাবল করার কাজ দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। এজন্য প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। রেল পথ ডাবল করার কাজ অনেকেই ঢাকা-চট্টগ্রাম রেল পথে ভ্রমণ করার সময় নিশ্চয়ই অবলোকন করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রীর নিকট আমার আবেদন এই যে, যেহেতু চট্টগ্রামের সীতাকুন্ড, মিরসরাই ফৌজদার হাট, ভাটিয়ারী, পাহাড়তলী এবং হাটহাজারী লিংক রোডসহ এই বিশাল এলাকায় লাখ লাখ লোকের বসবাস। তাই ঢাকা বিমান বন্দর রেল স্টেশনের ন্যায় চট্টগ্রামের ভাটিয়ারী রেল স্টেশনে সকল ট্রেনের কিছুক্ষণের যাত্রা বিরতি করলে এবং চট্টগ্রাম সেনানিবাস রেল স্টেশনে অন-লাইনে অগ্রিম টিকেট ক্রয়ের ব্যবস্থা করলে ভাল হয়। এটা বিশেষভাবে বিবেচনা করার অনুরোধ রইল। মো.আলমগীর আলম, বালুচড়া, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম