প্রবীণ সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর শারীরিক অবস্থা সংকটজনক। তিনি বর্তমানে অজ্ঞান অবস্থায় ধানমন্ডি মিরপুর রোডের আনোয়ারা খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। মারাত্মক নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগে ভুগছেন তিনি। তাকে হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তার আশু রোগমুক্তির জন্য দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
