মুফতী ওয়াক্কাস ২ দিনের রিমান্ডে

আপডেট : ০৯ অক্টোবর ২০১৩, ২৩:০৩
গত ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সহিংসতার আরেকটি মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতী মোহাম্মদ ওয়াক্কাসের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্টন থানায় দায়ের করা এ মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধা, মারধর ও হত্যা প্রচেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার আদালতে ওয়াক্কাসের দশ দিন রিমান্ডের আবেদন শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।