আজকের রাশিফল

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ১৭:৩৩
আজ ২৬ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ৪ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৪২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও শুক্র। আপনার শুভসংখ্যা ২ ও ৬। শুভবার শুক্র ও সোমবার। শুভরত্ন :হিরক ও মুক্তা। প্রকৃতিগতভাবে আপনি: মিশুক, অমায়িক ও বিনয়ী। অন্যদের সহজে প্রভাবিত ও উদ্বুদ্ধ করতে পারেন। কৌশল ও ডিপ্লোম্যাসিতে আপনি দক্ষ। দ্রুত চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন। পরিস্থিতির কোন দিকই আপনার দৃষ্টি এড়ায় না। কল্পনাপ্রবণ হলেও কি করতে পারলেন না তা নিয়ে আপনার চিন্তা কম। সৃজনশীলতা ও সুকুমারবৃত্তির প্রতি আপনার আকর্ষণ রয়েছে। সাহস আর উদ্যোগই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: মাদাম ইলেনোর রুজভেল্ট, জয় প্রকাশ নারায়ণ, অমিতাভ বচ্চন, সাংবাদিক মোহাম্মদ মোদাব্বের, বিজ্ঞানী লুইস রিচার্ডসন, আইনবেত্তা জেন্স ক্যালসন, রাজনীতিক হাসিব খান। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। যে কোনো দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কেউ আজ আপনাকে ঠকাতে পারে। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। দৈনন্দিন কাজ-কর্ম বাধাগ্রস্ত হতে পারে। যে কোনো সমস্যা বুদ্ধি দিয়ে মোকাবিলা করার চেষ্টা করুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ বলা যাবে না। কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। বেকারদের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বাড়িতে কারো অসুস্থতায় উদ্বিগ্ন হতে পারেন। রোগ-ব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ চঞ্চলতা পরিহার করার চেষ্টা করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যবসায়িক ব্যাপারে আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। ছাত্র-ছাত্রীর জন্য সময় অনুকূল থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ শরীর খুব একটা ভালো যাবে না। সতর্কতা অবলম্বন করুন। নিজের কোনো আচরণের জন্য অনুতপ্ত হতে পারেন। মিডিয়া কর্মীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাজের পরিধি বৃদ্ধি পাবে। যাত্রা ও যোগাযোগ শুভ। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনা কোনো কারণে বাধাগ্রস্ত হতে পারে। চাকরিস্থলে কোনো ঝামেলা হতে পারে। কর্তৃপক্ষের বিরাগভাজন হতে পারেন। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। প্রবাস আনন্দদায়ক হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ বিদ্যার্থীদের জন্য দিনটি কিছুটা অশুভ হতে পারে। শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। দাম্পত্য পরিবেশ খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের মানসিক দ্বন্দ্বে ভুগতে পারেন। আর্থিক ব্যাপারে কোনো ঝুঁকি না নেয়াই ভালো। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা-বাণিজ্যে কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন। ভোগ্যপণ্যের ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। আজ কারো জন্য অর্থ নষ্ট হওয়ার আশঙ্কা আছে। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের ঝুঁকি নেয়া ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ ব্যবসায়িক দিক মিশ্র সম্ভাবনাময়। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। প্রবল প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। পরিশ্রম ও বুদ্ধিমত্তা দ্বারা প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা আছে। আর্থিক দিক খুব ভালো না গেলেও অর্থকষ্টে ভুগবেন না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে ইতিবাচক কিছু ঘটতে পারে। আজ সব ব্যাপারে সরলতা না দেখালেই ভালো করবেন। আর্থিক লেনদেনে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় কেউ আজ আপনাকে ঠকাতে পারে। ওষুধ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনটি মিশ্র সম্ভাবনাময়। গবেষকদের জন্য সময় অনুকূল থাকবে। গবেষণাকর্মে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পড়াশুনায় অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। মেধাবী ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। আজ কোনো ধরনের আইনগত ঝামেলায় জড়াতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। বাড়িতে কারো অসুস্থতায় মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে।