উরুগুয়ের কঠিন পরীক্ষা

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:০১
বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাতে মাঠে নামছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো। এ অঞ্চলের প্রথম চারটি দল সরাসরি ব্রাজিলের টিকিট পাবে। পঞ্চম অবস্থানের দলকে প্লে-অফ খেলে ব্রাজিলের টিকিট অর্জন করতে হবে। আর্জেন্টিনা সবার আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলায় লড়াই চলছে বাকি তিনটি জায়গা নিয়ে। ফলে ২২ পয়েন্ট নিয়ে ঐ অঞ্চলে পঞ্চম অবস্থানে থাকা উরুগুয়ে চূড়ান্তপর্ব নিশ্চিত করতে হলে আজকের ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের কোন বিকল্প নেই। রাতের অন্যান্য ম্যাচে কলাম্বিয়া চিলির, আর্জেন্টিনা পেরুর এবং ভেনিজুয়েলা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। অবশ্য প্রতিপক্ষের মাঠের এই ম্যাচে ড্র করলেই ইকুয়েডরের চতুর্থ অবস্থান নিশ্চিত হয়ে যাবে। আর চতুর্থ অবস্থান নিশ্চিত করার জন্য উরুগুয়েকে জিততেই হবে। খেলা হবে ইকুয়েডরের মাঠে। আর পয়েন্ট তালিকায়ও গোল ব্যবধানে উপরে আছে ইকুয়েডরই। তবুও আজকের ম্যাচে উরুগুয়ের লিভারপুল স্ট্রাইকার তার দলকেই এগিয়ে রাখছেন, ‘আমরা আগের তিনটি ম্যাচেই জিতেছি এবং আমাদের ফর্মও দুর্দান্ত। কিয়োটোয় খেলা কঠিন একটি ব্যাপার। এবং এই ব্যাপারে আমরা সচেতন। এখানে বেশ সাবধানে খেলতে হবে। খুব দ্রুত গতিতে খেলা চলবে না।’