বুড়িগঙ্গায় সাঁতার প্রতিযোগিতা আজ

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:০২
সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১২তম জাতীয় দূরপাল্লা সাঁতার আজ শুক্রবার মুন্সীগঞ্জ জেলার বুড়িগঙ্গা নদীতে অনুিষ্ঠত হবে। সকাল ১০টায় ফতুল্লা লঞ্চঘাট থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে শেষ হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকাল সাড়ে ৩টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে অনুষ্ঠিত হবে।