পাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:২২
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো শিক্ষক সমিতির নির্বাচনে গত বুধবার আওয়ামী লীগ সমর্থিত মুশফিক-শামীম প্যানেল জয়লাভ করেছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ভোট গণনা শেষে সন্ধ্যার আগে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে ড. মুশফিকুর রহমান ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে শামীম রেজা ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে গালিব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে রেদোয়ান-উজ-জামান নির্বাচিত হয়েছে। পাবিপ্রবি শিক্ষক সমিতির প্রথমবারের নির্বাচনে প্রগতিশীল শিক্ষক সমাজ ব্যানারে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক সমাজের ব্যানারে বাম সংগঠন সমর্থিত প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।