আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন বিশিষ্ট সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহানগর হাসপাতালে গিয়েছিলেন। দীর্ঘদিন ধরে গিয়াস কামাল চৌধুরী বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। কয়েক দিন আগে তার অবস্থার অবনতি হলে তাকে মহানগর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে।
