শোক সংবাদ

আপডেট : ১০ অক্টোবর ২০১৩, ২২:৩৪
দেওয়ান নুরন্নবী সাবেক হুইপ দেওয়ান নুরন্নবী (৬২) গতকাল ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি ২ মেয়ে রেখে গেছে। আজ বাদ আছর নীলফামারী ডাকবাংলা ঈদগাহ মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন। তারাপদ দে টাঙ্গাইল জেলা জাসদের সাধারণ সম্পাদক ও জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ আইনজীবী তারাপদ দে (৮১) গতকাল শহরের জেলা প্যারাডাইস পাড়ার নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। মো. আলতাফ হোসেন পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বন্দরের ব্যবসায়ী মো. আলতাফ হোসেন খলিফা (৭৫) গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। উপসনা রাণী সাহা পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ব্যবসায়ী গবিন্দ সাহার মা উপসনা রাণী সাহা (৮০) বার্ধক্যজনিত কারণে গত বুধবার নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সুলতানা পারভিন বরিশালের বানারীপাড়ার মহিষাপোতা গ্রামের ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী সুলতানা পারভিন (৩৮) গতকাল বরিশালের এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জোবায়েদা খাতুন বাংলাদেশ বেতারের কর্মকর্তা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য মিজান রহমানের মা জোবায়েদা খাতুন (৭০) গত বুধবার বরিশালের বানারীপাড়ার চাখারের সোনাহার গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্বামী, ১ মেয়ে ও ৫ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মো: মনিরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন।