আজকের রাশিফল

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ১৭:২১
১২ অক্টোবর, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার আজ ২৭ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি ও শুক্র। আপনার শুভসংখ্যা ৩ ও ৬। শুভবার বৃহস্পতি ও শুক্র। শুভরত্ন :হীরক ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি: কাজে আন্তরিক, আইনানুগ ও নিরমানুবর্তী। আপনার কৌশলী মনের পরিপূরক হিসেবে কাজ করছে দৃঢ়তা ও ইচ্ছাশক্তি। আপনি মিশুক, দয়ালু ও বিবেকবান। সহজেই যে কারো সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। কাউকে সাহায্য করতে আপনার কোন দ্বিধা নেই। কিন্তু কেউ আপনার উপর সুযোগ নিতে চাইলে আপনি তাকে ক্ষমা করতে পারেন না। অন্যদের চেয়ে উচ্চতর মর্যাদায় নিজেকে আসীন করতে চান। তাই সাফল্য লাভের জন্য শত্রুতার মোকাবিলা করতে হবে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: এহতেশাম, আরিফুল হক, জার্মান সুরকার উলফ সংকটনার, রসায়নবিদ আর্থার হার্ডন, ফেরদৌস আরা, কামিনী রায়, শাওন। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। প্রতারিত হওয়ার আশংকা আছে। বাণিজ্যিক দিক খুব একটা ভালো যাবে না। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নতুন কোনো দায়িত্ব হাতে আসতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে\ কাজকর্মে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যাপারে আত্মীয়দের পরামর্শ নিন। প্রত্যাশা পূরণের সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আত্মীয় দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। মিথুন রাশি ২১ মে-২০ জুন\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। সঠিক সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করুন। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। মানুষিক অস্থিরতার জন্য কোনো সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই\ যৌথ ও অংশীদারী ব্যবসায় সতর্ক থাকার চেষ্টা করুন। পার্টনারদের সাথে ভুল বুঝাবুঝি সৃষ্টি হতে পারে। দাম্পত্য সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে। আজ গুরুত্বপূর্ণ কোনো প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হতে পারে। শিল্পীদের জন্য দিনটি শুভ। আর্থিকদিক ভালো যাবে। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট\ সাংবাদিকদের পেশাগত সাফল্য আসতে পারে। যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। প্রাপ্ততথ্য কাজে লাগাবার চেষ্টা করুন। আজ পেশাগত ক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আজ কারো সাথে রুঢ় ব্যবহার না করলেই ভালো করবেন। তথ্য বিনিময় করলে সুফল পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের বিভ্রান্তির শিকার হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় বাধা সৃষ্টি হতে পারে। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্ক থাকার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আর্থিকদিক খুব একটা ভালো যাবে না। আজ আপনার জন্য সময় অনুকূল নাও থাকতে পারে। এক সাথে অনেক কাজে হাত না দিলেই ভালো করবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আনন্দ পেতে পারেন। কোনো কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ শরীর খুব একটা ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। কর্মস্থলে শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। বাণিজ্যিক ক্ষেত্রে অসম প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার আশংকা আছে। সাহসিকতার সাথে মোকাবিলা করার চেষ্টা করুন। রাজনৈতিক কোনো ব্যাপারে সম্পৃক্ত না হলেই ভালো করবেন। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ রাসায়নিক দ্রব্যের ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কাউকে বেশি বিশ্বাস করা ঠিক হবে না। কেউ আজ আপনার সরলতার সুযোগ নিতে পারে। চাকরিজীবীদের জন্য কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অকারণ ঝুঁকি না নিলেই ভালো করবেন। বিজ্ঞানী ও প্রকৌশলীদের জন্য দিনটি শুভ। গুরুত্বপূর্ণ কোনো কাজে সাফল্য পেতে পারেন। যে কোনো কাজ শুরু করার আগে ভালোভাবে প্রস্তুতি নেয়ার চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ আপনজন কেউ হঠাত্ অসুস্থ হতে পারে। অসুস্থতাকে অবহেলা না করলেই ভালো করবেন। দাম্পত্য ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। ব্যবসায়িক বিষয়াদিতে যত সতর্ক থাকতে পারেন ততই ভালো। আজ কোনো আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন। ধৈর্য ও বুদ্ধি দিয়ে সমস্যার মোকাবিলা করুন।