বাংলা প্রথমপত্র
খোরশেদ আলম আকন্দ
সিনিয়র সহকারী শিক্ষক (বাংলা),
কানিজ ফাতেমা গার্লস্ স্কুল, মানিকগঞ্জ।
নমুনা প্রশ্ন
২০। বেহুলা অমরা যাবার কালে গাঙুড়ের তীরে দেখেছিল-
i. জাম, বট, কাঁঠাল
ii. হিজল, অশ্বত্থ, শটিবন
iii. কৃষ্ণা দ্বাদশীর জ্যোত্স্না
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
২১। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোন যুদ্ধ-জাহাজের ইঞ্জিনরুম আর্টিফিসার ছিলেন?
(ক) পলাশ (খ) পাভেল
(গ) পরশ (ঘ) পদ্মা
২২। কত সালে ভয়েজার-১ সৌরজগতে যাত্রা শুরু করেছিল?
(ক) ১৯৬৭ সালে (খ) ১৯৭৭ সালে (গ) ১৯৮৭ সালে (ঘ) ১৯৯৭ সালে
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
যদি লাঙল আমার, যদি কাস্তে আমার।
তবে ফসল আমার, তবে জমিও আমার।
২৩। উদ্দীপকের এই অধিকার সচেতনতা নিচের কোন কবিতার বিষয়বস্তু?
(ক) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো (খ) স্বাধীনতা তুমি
(গ) অভিযাত্রিক (ঘ) দুর্মর
২৪। এই অধিকার আদায়ের অঙ্গীকার প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে?
(ক) এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
(খ) স্বাধীনতা তুমি/ পতাকা-শোভিত স্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল
(গ) অভিযাত্রিক। নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে
(ঘ) হয় ধান নয় প্রাণ— এ শব্দে/ সারা দেশ দিশাহারা
২৫। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
(ক) মাইকেল মধুসূদন দত্ত (খ) কাজী নজরুল ইসলাম
(গ) জীবনানন্দ দাশ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
২৬। “স্ত্রী শিক্ষাকে নমস্কার।’— এ উক্তিটির মাধ্যমে প্রকাশ পেয়েছে—
i. স্ত্রীশিক্ষার গুরুত্ব
ii. স্ত্রীশিক্ষার উপকারিতা
iii. স্ত্রীশিক্ষাকে বিদায় জানানো
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii
২৭। অভিযাত্রিকের গৌরবোজ্জ্বল কীর্তিকে কবি কিসের সাথে তুলনা করেছেন?
(ক) নদীর (খ) সূর্যের
(গ) তারকার (ঘ) পথের
২৮। ‘ফ্রান্সিস জেভিয়ার’ পেশায় কী ছিলেন?
(ক) সৈনিক (খ) ভাস্কর
(গ) ধর্মযাজক (ঘ) স্থাপত্যশিল্পী
২৯। “মুক্তিকে বন্ধন দেওয়াই আমার লক্ষ্য।”—কার এ লক্ষ্য?
(ক) মৃত্যুর (খ) বিভীষিকার
(গ) পথিকের (ঘ) বৃদ্ধের
৩০। ঝরনার জন্য অপেক্ষা করে
i. ধূলাভরা মাঠ
ii. শস্যশ্যামল মাঠ
iii. গিরি মল্লিকা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাও :
যে মোরে দিয়াছে বিষে ভরা বাণ,
আমি দিই তারে বুকভরা গান।
৩১। উদ্দীপকটি হযরত মুহম্মদ (সা.)-এর কোন আচরণের সঙ্গে সংগতিপূর্ণ?
(ক) হুদায়বিয়ার সন্ধি (খ) মক্কাবাসীদের ক্ষমা
(গ) তায়েফবাসীদের ক্ষমা (ঘ) মদিনার ইহুদিদের ক্ষমা
উত্তর :২১-(ক), ২২-(খ), ২৩-(ঘ), ২৪-(ঘ), ২৫-(ক), ২৬-(গ), ২৭-(ক), ২৮-(গ), ২৯-(খ), ৩০-(ক),
৩১-(খ),
