মাঝসমুদ্রে প্রচণ্ড ঝড়ের কবলে পড়েছে একটি জাহাজ। ক্যাপ্টেন জরুরি ভিত্তিতে জাহাজের সবাইকে ডেকে জানতে চাইলেন, ‘তোমাদের মধ্যে কেউ কি ঝড় কমানোর সেই প্রার্থনাটা জান?
একজন হাত তুলে জানালো সে এটা জানে।
ক্যাপ্টেন বললেন, ‘কতক্ষণ সময় লাগবে এতে তোমার?
‘তা প্রায় আধ ঘণ্টার মতো লাগবে’, উত্তর দিল লোকটি।
‘বেশ তো, এখনও যেহেতু ঝড়টা আমাদের জাহাজের কাছ থেকে প্রায় ৪০ মিনিট দূরে আছে তুমি প্রার্থনা করতে থাকো। লাইফ জ্যাকেট একটা কম আছে’, জানালেন ক্যাপ্টেন।
সাজাপ্রাপ্ত স্বামীকে দেখতে স্ত্রী গেছে জেলখানায়।
স্ত্রী :কাল তোমাকে যে কেকটা পাঠিয়েছিলাম সেটা পেয়েছিলে?
স্বামী :পেয়েছিলাম, কিন্তু ধরেও দেখিনি। কাল জেলে আমাদের অনশন ছিল।
স্ত্রী :হায়, হায়! কেকের ভেতরে যে আমি লুকিয়ে একটা ছোট লোহা কাটার করাত পাঠিয়েছিলাম।
:কী হে কেমন কাটছে সময় তোমার?
:সময় বলে কী আর কিছু আছে! বউ আমাকে ছেড়ে চলে গেছে। ছেলেটাও একটা মামলায় সাজা পেয়ে এখন জেলে। একমাত্র মন্দের ভালো যে আমার চাকরিটা এখনও টিকে আছে।
:কী চাকরি করো তুমি?
:এই আরকি লটারির লাকি কুপন বিক্রি করি।
