উপজেলার ধোবরা বাজার এলাকায় বৃহস্পতিবার রাতে সালাউদ্দিন (৩৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সালাউদ্দিন ধোবরা এলাকার লালা মোহাম্মদের ছেলে। স্থানীয়সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে সালাউদ্দিন ধোবরা বাজার থেকে বাড়ি ফেরার পথে ৭/৮ জনের একটি দল তার উপর হামলা চালায় এবং সালাউদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
