চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:১৪
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার আঞ্জুয়ারা খাতুনের হার্টের দুটি ভাল্বই অকেজো হয়ে গেছে। তার ভাল্ব পরিবর্তন করতে ৩/৪ লক্ষ টাকার প্রয়োজন। আঞ্জুয়ারার চিকিত্সার্থে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ রাশেদুল আলম (মামা), হিসাব নং-২০৫০২০৩০২০-১৯৪৯৫-০২, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কচুক্ষেত শাখা, ঢাকা ক্যান্টনমেন্ট মোবাইলঃ ০১৯২৩২১২২৯৬। মালাবিবি মালাবিবি (৪০) দীর্ঘদিন ধরে জটিল আলসারের সমস্যায় ভুগছেন। তার চিকিত্সার জন্য অন্তত ৭০ হাজার টাকার প য়োজন। তার দিনমজুর স্বামী স্ত্রীর চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাঃ লিপি বেগম, সঞ্চয়ী হিসাব নং- ৩৪১০৯৮০৫, সোনালী ব্যাংক লিমিটেড, শরীয়তপুর শাখা, শরীয়তপুর। মোবাইল নম্বর- ০১৭৩২৬৯৩৫৪৮।