রফিজ উদ্দিন
ময়মনসিংহের গৌরীপুরের প্রবীণ বিএনপি নেতা সমাজ সেবক রফিজ উদ্দিন ও ওরফে রইছ উদ্দিন (৮২) গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
আফাজ উদ্দিন শেখ
খুলনার কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রনির বাবা সমাজ সেবক আলহাজ্ব আফাজ উদ্দিন শেখ (৬৫) গতকাল হরিঢালীতে নিজ বাসভবনে বিদ্যুত্স্পৃস্ট হয়ে মারা যান (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার অস্বাভাবিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কপিলমুনি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
একে নূরুল ইসলাম চৌধুরী
শিল্পপতি রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর বাবা ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাইচা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক একে নূরুল ইসলাম চৌধুরী গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ মেয়ে ও ৫ ছেলে রেখে গেছেন।
