তারপরও মোমিনুলের কণ্ঠে হতাশা

আপডেট : ১১ অক্টোবর ২০১৩, ২১:৫৩
ক্যারিয়ারে মাত্র চতুর্থ টেস্টেই ১৮১ রান করে ফিরলেন মোমিনুল। ২২ বছর বয়সী ব্যাটসম্যান তারপরও ভুগছেন আর ১৯ রানের হতাশায়। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলমান টেস্টের তৃতীয় দিন শেষে এমনটাই জানালেন এই ব্যাটসম্যান। দিন শেষে সংবাদ সম্মেলনে কোন রাখঢাক না করেই জানিয়ে দিলেন নিজের হতাশার কথা, ‘জীবনের প্রথম একটি টেস্ট সেঞ্চুরি আনন্দ তো আছেই। তবে, এমন আরেকটা সুযোগ পাবো কি না জানি না। একটু হতাশ অবশ্যই।’ ব্যাট হাতে যখন ক্রিজে আসলেন তখন রীতিমতো ধুকছে বাংলাদেশ দল। দুই উইকেটে আট রানের সময় এসে যখন আউট হয়ে ফিরলেন দলের রান তখন ৩০১। মোমিনুল নিজেও এতো বড় রানের ইনিংসের কথা চিন্তাও করেননি, ‘আমি হয়তো চিন্তা করছিলাম একশর কথা। পরে চিন্তা করতে পারি নাই এতো বড় ইনিংস খেলবো। তবে, সব মিলিয়ে হতাশাটাই বেশি।’ ক্যারিয়ারের শুরুতেই বড় ইনিংস খেলার রহস্য কি?-এমন এক প্রশ্নের জবাবে মমিনুল বলেন, ‘গতকাল (গত পরশু) আমি যখন ব্যাটিং করছিলাম তখন অবশ্য খারাপ বলই আমি বেশি পেয়েছি। ওরাও হয়তো আমার ব্যাটিং সম্পর্কে বেশি জানতো না। আমি খারাপ বল পেয়ে সেভাবেই খেলেছি। আর আজকে ব্যাটিং করার সময় একটু তো চাপ ছিলই। একশ করার চাপ ছিল। একটু কেয়ারফুল হয়ে গেছি। আজকে খেলাটা একরকম কঠিন ছিল। তারপর ওরাও ভালো জায়গায় বল করছে।’ মোমিনুল আরও বলেন, ‘দেড়শ করার পর সময় নেয়া- আমার দেড়শ রান পূর্ণ হওয়ার পর খেয়াল করেছেন কি না জানি না দ্বিতীয় নতুন বল নেয় নিউজিল্যান্ড। আর নতুন বলে ওরা খুব ভালো করছে। আমাদের আগের মানে প্রথম দু’টা উইকেট পড়ছে নতুন বলেই। আমি আর মুশফিক ভাই পরিকল্পনা করছিলাম নতুন বলে শট কমিয়ে দিয়ে খারাপ বলের জন্য অপেক্ষা করবো। খারাপ বলটা কাজে লাগাবো। ওরা ওই সময় ভালো বল করছিল। আর বল মাঝেমধ্যে একটু নিচু হয়ে যাচ্ছিল।’ নিজের খেলার স্ট্র্যাটেজি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনা ছিল বলের মেরিট অনুযায়ী খেলবো। খারাপ বল মারবো। আর ভালো জায়গায় বল হলে ছাড়বো। চাপ তো থাকেই কিন্তু আমি নামার পর খারাপটাই বেশি পাইছি। প্রথম ১০০, পরের ৮১- কালকে পর্যন্ত আমি খারাপ বল বেশি পাইছি হয়তো। আজ ওরা বুঝে ফেলছে আমি কোন জায়গায় ভাল খেলছি আর কোন জায়গায় খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। ওরা আজকে ভালো জায়গা বল ফেলছে আসলে। আসলে কোনো তাড়াহুড়া ছিল না। পরিকল্পনা ছিল, হলে হবে না হলে নাই।’ সাত উইকেট নিয়ে ৩৮০ রান। হাতে আরও তিন উইকেট থাকলেও এখনও সফরকারীদের থেকে ৮৯ রান পিছিয়ে আছে বাংলাদেশ। মোমিনুলও মানছেন একটু বেশিই উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ, ‘আর একটা উইকেট কম হলে হয়তো ভালো হতো। একটা উইকেট হয়তো বেশি পড়ে গেছে। মুশফিক ভাই আরেকটু থাকলে হয়তো আরেকটু করা যেত। অনেক হেল্প করছিল মুশফিক ভাইয়া। নতুন বলটা আমরা যেন সতর্ক হয়ে খেলি।’ উইকেট প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘উইকেট একটু স্লো। বল মাঝেমধ্যে একটু নিচু হচ্ছে। তবে উইকেট আগের চেয়ে ভালো হচ্ছে। মানে পেস বলের জন্য মাঝেমধ্যে বল লো হচ্ছে।’ আজ ভাল খেললে এই টেস্ট থেকে ভাল ফলাফল পাওয়ার সুযোগ থাকছে বলে মনে করছেন মোমিনুল, ‘আমাদের কালকের (আজ) টার্গেট হল, পুরো দিন ভাল খেলা। বোলারদের ভাল করতে হবে। ওদেরকে দ্বিতীয় ইনিংসে দ্রুত আটকে ফেলতে হবে।’ নিউজিল্যান্ড — বাংলাদেশ প্রথম টেস্ট —তৃতীয় দিন নিউজিল্যান্ড : ১ম ইনিংস ৪৬৯ (উইলিয়ামসন ১১৪, ওয়াটলিং ১০৩; রাজ্জাক ৩/১৪৭, সোহাগ ২/৭৯) বাংলাদেশ: ১ম ইনিংস রান বল ৪ ৬ তামিম ক উইলিয়ামসন ব বোল্ট ০ ১ ০ ০ আমানুল এলবিডব্লিউ ব ব্রেসওয়েল ৩ ১১ ০ ০ মার্শাল ক ওয়াটলিং ব অ্যান্ডারসন ২৫ ১০৯ ১ ০ মোমিনুল এলবিডব্লিউ ব অ্যান্ডারসন ১৮১ ২৭৪ ২৭ ০ সাকিব ক ওয়াটলিং ব উইলিয়ামসন ১৯ ৫০ ১ ০ মুশফিক ক টেইলর ব ব্রেসওয়েল ৬৭ ১১৯ ১০ ২ নাসির ক উইলিয়ামসন ব সোদি ৪৬ ৬৫ ৭ ১ সোহাগ ব্যাটিং ২৮ ৬১ ৩ ০ রাজ্জাক ব্যাটিং ১ ৭ ০ ০ অতিরিক্ত : (লেবা ৮, ও ১, নো ১) ১০ মোট (১১৬ ওভারে) ৩৮০/৭ উইকেট পতন : ৩/১৩৪, ৪/১৮০, ৫/৩০১, ৬/৩০১, ৭/৩৭১ বোলিং :বোল্ট ১৭-৭-৩২-১, ব্রেসওয়েল ১৮-২-৭১-২, মার্টিন ২১-২-৮৩-০, সোদি ২২-২-৮৯-১, অ্যান্ডারসন ১৪-৭-২৩-২, উইলিয়ামসন ২৪-৩-৭৪-১। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস ব্যাটসম্যান রান প্রতিপক্ষ সাল ভেন্যু মুশফিকুর রহিম ২০০ শ্রীলঙ্কা ২০১৩ গল মোহাম্মদ আশরাফুল ১৯০ শ্রীলঙ্কা ২০১৩ গল মোমিনুল হক ১৮১ নিউজিল্যান্ড ২০১৩ চট্টগ্রাম মোহাম্মদ আশরাফুল ১৫৮* ভারত ২০০৪ চট্টগ্রাম তামিম ইকবাল ১৫১ ভারত ২০১০ ঢাকা