উপকার করার ইচ্ছা থাকলে অনেকভাবেই করা যায়। আর এজন্য কোনো বয়সও নেই। তাইতো সাত বছরের এক বালক নিজের জন্মদিন উত্সর্গ করলো এতিম শিশুদের জন্য।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আইদাহো অঙ্গ-রাজ্যের বয়োসে এলাকায়। নেট নামের এক সাত বছর বয়সী বালক তার জন্মদিন উপলক্ষে সবাইকে জুতা উপহার দেয়ার আহবান জানায়। ফেসবুকে সে জানায়, আমি জুতা ভালবাসি। আপনারা আমার জন্মদিনে জুতা ছাড়া কোনো উপহার আনবেন না। প্রথমে সবাই মনে করেছিল যে, নেট নিজের পছন্দের জন্যই জুতা আনতে বলেছে। কিন্তু পরে দেখা যায়, নেট জুতাগুলো ওই এলাকার এতিম শিশুদের দান করে। -ইউপিআই
