উন্নত চিকিত্সার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আজ শনিবার লন্ডন নেয়া হচ্ছে। আগামী ২০ অক্টোবর তিনি দেশে ফিরবেন।
মওদুদ আহমদের ব্যক্তিগত সচিব শহীদুল ইসলাম জানান, রাজধানীর বারিধারার ইউনাইটেড হাসপাতালের ৪১৭ নম্বর কেবিনে চিকিত্সাধীন মওদুদের অবস্থার আরো উন্নতি হয়েছে। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গত রবিবার দুপুরে বুকের ব্যথায় আক্রান্ত হলে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয় মওদুদ আহমদকে।
