ইংরেজি ২য় পত্র
এস. এম. মুরাদ হোসেন, সিনিয়র শিক্ষক
ইংরেজি বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো, এ বছরের JSC পরীক্ষায় ইংরেজি ২য়পত্র পরীক্ষা NCTB কর্তৃক প্রনীত নতুন প্রশ্ন কাঠামো ও মানবন্টন (সময়ঃ ২ ঘন্টা, পূর্ণমানঃ ৫০, Grammar: ৩০ + Writing:২০) অনুসারে অনুষ্ঠিত হবে। বিগত সময়ের পরীক্ষায় Grammar অংশে প্রতি বছরই narration থাকতো। তবে সেগুলো থাকতো detached sentences। কিন্তু এ বছরের পরীক্ষায় narration থাকবে passage আকারে। গ্রামারের গুরুত্বপূর্ণ এই topic টি নিয়ে অনেক শিক্ষার্থীই সমস্যার সম্মুখীন। আর এ কারণেই সারা দেশের শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে passage narration সমাধানের গুরুত্বপূর্ণ নিয়মসমূহ এখানে আলোচনা করা হলো। আশা করি, তোমরা এই লেখাটি পড়লে এবং নিয়মিত অনুশীলন করলে সহজেই passage narration সমাধান করতে পারবে।
PASSAGE NARRATION
Passage narration করার পূর্বে detached sentences narration সম্পর্কে প্রত্যেক শিক্ষার্থীর অবশ্যই স্বচ্ছ ধারণা থাকতে হবে। কারণ কতগুলো sentence এর সমন্বয়েই একটি passage গঠিত হয়। Passage narration করার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়সমূহ অবশ্যই মনে রাখতে হবে।
01.সমস্ত Passage টি পড়ে speaker (বক্তা), listener (শ্রোতা) এবং sentence গুলোর mood (ক্রিয়ার ধরন) সনাক্ত করে নিতে হবে।
02. Assertive Sentence এর ক্ষেত্রে কোন বক্তার পর পর একাধিক উক্তি (speech) থাকলে ২য় বা তত্পরবর্তী উক্তি গুলোকে added that, further added that, also said that, again said that ইত্যাদি দ্বারা যুক্ত করতে হয়।
Direct: He said, “I can chop some wood today. I shall come again tomorrow.”
Indirect: He said that he could chop some wood that day and added that he would come again the next day.
3.২টি Interrogative পর পর থাকলে ২য় টির ক্ষেত্রে again asked /also asked / further asked ইত্যাদি ব্যবহার করতে হয়।
Direct: Kamal said to the boy, “Why do you disturb me? Have you done your home work?”
Indirect: Kamal asked the boy why he disturbed him. He again asked him (b) if he (b) had done his home work.
04. Interrogative sentence এর উত্তর direct speech এ সংক্ষিপ্ত হলেও indirect speech এ তা পূর্ন sentence এ লিখতে হবে।
Direct: My friend said to me, “What are you doing?” I said, “Nothing.”
Indirect: My friend asked me what I was doing. I replied that I was doing nothing.
05. Reported Speech এ “Yes” থাকলে indirect করার সময় replied in the affirmative এবং “No” থাকলে indirect করার সময় replied in the negative ব্যবহার করতে হয়।
“Yes” / “No” এর পরে কোন speech থাকলে and said that লিখে তা যুক্ত করতে হয়।
Direct: Rahim said to Karim, “Are you going to Sylhet tomorrow?” “No, I have changed my decision.” said Karim.
Indirect: Rahim asked Karim if he was going to Sylhet the next day. Karim replied in the negative and said that he had changed his decision.
06. Direct speech এ speaker বা বক্তা যদি একই সাথে interrogative এবং assertive sentence এর মাধ্যমে বক্তব্য পেশ করে থাকে, সে ক্ষেত্রে sentence টি and দ্বারা যুক্ত হয় বা sentence এর শুরুতে then বসে।
Direct: The teacher said to Reza, “Why are you talking in the class? You should behave yourself.”
Indirect: The teacher asked Reza why he was taking in the class and said that he should behave himself. Or,
The teacher asked Reza why he was taking in the class. Then he (T) said that he (R) should behave himself.
বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন, সিনিয়র শিক্ষক
বাংলা বিভাগ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীরা আজ বাংলা প্রথমপত্রের নমুনা প্রশ্ন দেয়া হলো
ক-বিভাগ
১। ক. তৈলচিত্রের কোন বাংলা মাসের নাম উল্লেখ রয়েছে?
খ. নগেনের মুখ আরও বেশি ফ্যাকাশে এবং চোখ কেনো বিস্ফোরিত হয়ে গেলো? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কুসংস্কারের সাথে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্য তুলে ধরো।
ঘ. “কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক যুক্তি উপস্থাপনই উদ্দীপক ও ‘তৈলচিত্রের ভূত’ গল্পের উদ্দেশ্য”— মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
২। কুয়ার মধ্যে কাঠুরে কুড়াল হারিয়ে কান্না শুরু করলে জলপরি এসে কারণ জানতে চাইলে সে বললো আমার একমাত্র অবলম্বন কুড়াল হারিয়ে গেছে। জলপরি প্রথমে সোনার, পরে রূপার কুড়াল দেখালো কিন্তু কাঠুরে সেটি তার না জানালো। পরে লোহার কুড়াল স্বীকার করলে তাকে জরপরি তিনটি কুড়ালই দিলো। এরপর কাঠুরের হাড্ডিসার বউ এই কথা শুনে সেখানে এলো। বউ আবেগে কুয়োতে পড়ে গেলে আবার সেই কান্না কাঠুরের। এরপর সুন্দর এক পরি উঠিয়ে বললো এটি কি তোমার বউ? কাঠুরে বললো হ্যাঁ এটি আমারই বউ। জলপরি বললো তুমি লোভী! কাঠুরে বললো, না বললে তো আপনি আবার আমাকে তিনটি বউই দিয়ে দিবেন।
ক. ‘রহমতের’র বয়স ‘সুখী মানুষ’ নাটকে কত বলে উল্লেখ করা হয়েছে?
খ. ‘আমি একজন সুখী মানুষ’ লোকটির এমন কথা বলার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের হাস্যরস ‘সুখী মানুষ’ নাটকের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ—ব্যাখ্যা করো।
ঘ. ‘সুখী মানুষ’ নাটিকার মোড়ল চরিত্রের যোগ্য বিপরীত প্রতিনিধি উদ্দীপকের কাঠুরেকে বলা যায় কি-না? যৌক্তিক মূল্যায়ন করো।
৩। ১৯৬৬ খ্রিষ্টাব্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি সনদ ৬ দফা ঘোষণা করেন। ১৯৬৮ খিষ্টাব্দে তাঁর বিরুদ্ধে পাকিস্তান সরকার ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ নামে মিথ্যা মামলা জারি করে। এদেশের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের দুর্বার আন্দোলনে ভীত পাকিস্তানি শাসকরা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। ১৯৬৯ খ্রিষ্টাব্দের ২৩শে ফেব্রুয়ারি ছাত্র-সংগ্রাম পরিষদ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাঁকে সংবর্ধনা প্রদান করে ও ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। এদেশের মানুষের জন্য ভোটাধিকার প্রতিষ্ঠায়ও তাঁর অবদান অনন্য। ১৯৭০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। কিন্তু ক্ষমতান্ধ ও স্বৈরাচারী পাকিস্তানি শাসকরা ক্ষমতা হস্তান্তর না করে ষড়যন্ত্র আঁঁটতে থাকে। ১৯৭১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন : ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’
ক. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—ভাষণে সরাসরি কতটি সালের কথা বলা হয়েছে?
খ. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—ভাষণের প্রেক্ষাপট ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—ভাষণের কোন বিশেষ দিককে নির্দেশ করেছে ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি ও ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’—ভাষণের মূল আদর্শ বাংলাদেশের মুক্তিসংগ্রামের জয়—মন্তব্যটি বিশ্লেষণ করো।
পরবর্তী অংশ আগামীকাল
