গোটা দুনিয়ায় যত ধরনের কেক আছে তার মধ্যে জনপ্রিয়তার দিক দিয়ে বেশ উপরের সারিতেই আছে ফ্রুটকেক। আর এই ফ্রুটকেকের সবচেয়ে বড় সংস্করণটি তৈরি করেই এ বছরের ৮ জুলাই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় মেক্সিকোর প্রতিষ্ঠান গোবিয়েরনো ডেল এস্তাদো ডি ডুরাঙ্গো। এদের তৈরি করা বিশ্বের এ যাবতকালের সবচেয়ে বড় ফ্রুটকেকটির দৈর্ঘ্য ছিল ৪২৩.৫ মিটার বা ১,৩৮৯ ফুট ৫.১৯ ইঞ্চি।
