শাহজাদপুরে পুলিশের বাড়িতে ডাকাতি

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২০:৫৬
শুক্রবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের সাহাপাড়াতে পুলিশের এসআই শামছুল আলমের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ঘোড়শাল সাহাপাড়ার নিজ বাড়িতে তার ছোটভাই আব্দুল আলীমের ঘরে সিঁধ কেটে ঢুকে আব্দুল আলীমের স্ত্রী সালমা বেগম ও তার তিন কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ থেকে ১২ জনের ডাকাত দল ঘরের ও আলমারি ভেঙ্গে ৪ ভরি সোনার ও ২ ভরি রূপার গহনা নিয়ে চলে যায়। গতকাল শনিবার শাহজাদপুর থানা ঘটনাটি জানার পর এসআই আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।