বাকৃবি’র অনার্স ভর্তি পরীক্ষা

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:০৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা শনিবার প্রকাশ করা হয়েছে। গতকাল থেকেই যোগ্য প্রাথীদের ছবি আপলোড ও প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে এবং তা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। যোগ্য পরীক্ষার্থীদের তালিকা ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.bau.edu.bd) পাওয়া যাবে।