আগের দিন সেঞ্চুরি করেও তেমন কোন উদযাপনই করেননি মমিনুল হক। গতকাল সোহাগ গাজীর ক্ষেত্রে আর তেমনটা ঘটলো না। হাফ সেঞ্চুরির পরই হেলমেট খুলে ব্যাট তুলে ধরে ড্রেসিং রুমে সতীর্থদের অভিবাদনের জবাব দিলেন। সেঞ্চুরির পরতো উদযাপন আরেক নতুন মাত্রা পেল। পয়েন্ট দিয়ে বল সীমানা পাড় হওয়ার সাথে গর্জে উঠলেন। লাফ দিয়ে শূন্যে উঠে ব্যাট তুলে ধরলেন।
