ব্রাজিলিয়ান কোচ আনছে ব্রাদার্স

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৭
পেশাদার ফুটবল লিগে খেলার জন্য ব্রাদার্স ইউনিয়ন ব্রাজিলিয়ান কোচ আনছে বলে জানা গেছে। ঈদের পরই তিনি বাংলাদেশে আসবেন এমন তথ্য জানিয়েছেন ব্রাদার্সের একজন কর্মকর্তা। তবে ব্রাজিলিয়ান কোচের নাম প্রকাশ করছেন তিনি। জানিয়েছেন কোচ তার পছন্দের কিছুু ফুটবলারও আনবেন সাথে। ব্রাদার্স এরই মধ্যে স্থানীয় ফুটবলারদের দলে নেয়ার জন্য আলোচনা চূড়ান্ত করে রেখেছে বলে জানা গেছে। ব্রাদার্স শিরোপা জয়ের জন্য দল না গড়লেও তারা একটা ভালো দল গড়তে চেষ্টা করে।