সাংবাদিক, সাহিত্যিক, চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ৫০ বছরেরও বেশি সময় তিনি সাংবাদিকতা পেশায় সম্পৃক্ত ছিলেন। তার জন্ম ফেনী জেলায় ১৯১১ সালের ৩১ অক্টোবর। ১৯৫১ সালে তত্কালীন দৈনিক পাকিস্তান অবজারভারের সম্পাদকীয় বিভাগে তিনি যোগ দেন। ১৯৭২ সালের শুরু থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি এই পত্রিকার সম্পাদক ছিলেন। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, মার্কেন্টাইল ব্যাংক সম্মাননা, ইউনিসেফ স্বর্ণপদকসহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তার লেখা ৬টি নাটক, ৩টি উপন্যাস, ৪টি কাব্যগ্রন্থ, বেশ কয়েকটি টিভি নাটক অন্যতম। -প্রেস বিজ্ঞপ্তি
