শিরিন আহমেদ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার শিরিন আহমেদ (৬৪) গত ১০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে জুরাইন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও পুত্রবধূ রেখে গেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ভূগোল ’৭১ শিরিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
আবু বক্কার সিদ্দিক মোল্যা
ফরিদপুরের মধুখালী উপজেলার মুক্তিযোদ্ধা শহীদ ওহিদুজ্জামানের মেঝ ভাই ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু বক্কার সিদ্দিক মোল্যা (৮০) গত শুক্রবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৮ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
মো. জাহিদুল হক স্বপন
ঝালকাঠির রাজাপুর উপজেলার ঔষধ ব্যবসায়ী মো. জাহিদুল হক স্বপন (৪৮) গত শুক্রবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।
আজিবার রহমান
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আজিবার রহমান (৭৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মো. আবুল বারেক মৃধা
জাতীয় যুব সংহতি (জেপি)র কেন্দ্রীয় সদস্য ও পিরোজপুরের কাউখালী নিবাসী মো. আব্দুল বারেক মৃধা গত বুধবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও মহাসচিব শেখ শহিদুল ইসলাম। এছাড়া শোক প্রকাশ করেছেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি এম. এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
আবুল বশর
সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, ভাষা সৈনিক অধ্যাপক আবুল বশর (৭৯) গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। নয়াসড়ক জামে মসজিদে বাদ আছর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
রশীদ হালদার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপার বাজার কমিটির সাবেক সভাপতি রশীদ হালদার (৬৫) লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর গ্যান্ডারিয়ার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। জাতীয় দলের সাবেক ফুটবলার মিজানুর রহমান ডনের মামা। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি গভীর শোক প্রকাশ করেছেন।
