মিজানুর রহমান চৌধুরী
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামের ও সেনবাগ বার্তার সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়িতে মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
মোহাম্মদ ইব্রাহীম
বিচারপতি মোহাম্মদ ইব্রাহীমের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে তাবারুক বিতরণ এবং আজিমপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
একরাম হোসেন
ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ফারুখ হায়দার হোসেন স্বপনের বাবা এবং দৈনিক ইত্তেফাকের গৌরীপুর সংবাদদাতা শফিকুল ইসলাম মিন্টুর ভগ্নিপতি অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা একরাম হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার কবর জিয়ারত, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে।
মকবুল হোসেন ভুঁইয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলোকচিত্রী ও লোকগবেষক মো. জালাল উদ্দিন ভুঁইয়া (বিপ্লব)-র বাবা নবীনগর বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন ভুঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পশ্চিমপাড়া ভুঁইয়ামঞ্জিল বাস ভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
