পশ্চিমা দেশগুলোতে ব্যক্তি স্বাধীনতাকে সাধারণত গুরুত্ব দেয়া হয়। তাই সন্তানের প্রতি মায়ের অতিরিক্ত শাসনকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়। যুক্তরাষ্ট্রে এক মা তার সন্তানকে হাঁটতে বাধ্য করায় দণ্ড দিল পুলিশ।
টেক্সাসের লিগ সিটির পুলিশ জানিয়েছে, রাত সাড়ে আটটার দিকে তারা খবর পায়, শহরের সাউথ গালফ নামের মূল সড়কে এক মা তার সন্তানকে গাড়ি থেকে নামিয়ে হাঁটতে বাধ্য করছেন। পুলিশ সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায় এবং এইভাবে ১৫ মিনিট ছেলেটিকে হাঁটানো হয়। কর্মকর্তারা জানান, এর কিছু দূরেই মা অ্যাঞ্জেলা গ্রাসিয়া দাঁড়িয়েছিল। তিনি তার ছেলেকে শাস্তি হিসেবে এই কাজটি করতে বাধ্য করেন। পরে পুলিশ গ্রাসিয়াকে গ্রেফতার করে এবং তার কারাদণ্ড হয়। দণ্ড থেকে মুক্তির বিনিময়ে তাকে ৭ হাজার ৫শ ডলার দিতে হবে। -ইউপিআই
