চুয়াডাঙ্গাসহ চার জেলায় আজ জামায়াত শিবিরের হরতাল

আপডেট : ১২ অক্টোবর ২০১৩, ২২:৩৮
চুয়াডাঙ্গার দর্শনায় বৃহস্পতিবার পুলিশের গুলিতে শিবির নেতা রফিকুল ইসলাম নিহতের প্রতিবাদে আজ রবিবার চুয়াডাঙ্গাসহ ৪ জেলায় জামায়াত-শিবিরের ডাকে হরতাল পালন হচ্ছে। সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত প্রায় ৬শ’ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে দর্শনা দক্ষিণ চাঁদপুরের আবু বকর সিদ্দিক, সাইফুল ও চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ার জাহিদ।