বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ উন্নত চিকিত্সার জন্য লন্ডন গেছেন। গতকাল শনিবার সকালে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। তার অবস্থা এখন অনেকটাই ভালো। তবে আরো উন্নত চিকিত্সার জন্য লন্ডনে নেয়া হয়। আগামী ২০ অক্টোবর তার দেশে ফেরার কথা।