বিজ্ঞান
জান্নাতুল ফেরদৌস স্বর্ণা,সহকারি শিক্ষক
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা
গতকালের পর
সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ:১–৪০=৪০
২৬. কাঠ পোড়ালে শক্তির যে ধরনের রূপান্তর ঘটে?
ক) তাপশক্তি - রাসায়নিক শক্তি
খ) রাসায়নিক শক্তি - তাপশক্তি
গ) রাসায়নিক শক্তি - বিদ্যুত্শক্তি
ঘ) আলোকশক্তি - রাসায়নিক শক্তি
উ:খ
২৭. দিন-রাত্রি কেন হয়?
ক) আহ্নিক গতির জন্য
খ) বার্ষিক গতির জন্য
গ) কেন্দ্রমুখী গতির জন্য
ঘ) কেন্দ্রবিমুখীর জন্য
২৮. কখন উপকূলীয় অঞ্চলের সবকিছু ভাসিয়ে নিয়ে যায়?
ক) জলোচ্ছ্বাস খ) ঘূর্ণিঝড়
গ) বজ্র বৃষ্টি ঘ) বন্যা
উ:ক
২৯. ওয়েব অর্থ কী?
ক) কম্পিউটার খ) ছবি
গ) মানুষ ঘ)জীবজন্তু
উ:খ
৩০. গাজর সংরক্ষণের পদ্ধতি কী?
ক) ফ্রিজ খ) হিমাগার
গ) উচ্চতাপ ঘ) রোদে শুকানো
উ:খ
৩১. খাদ্যকে তার উপাদানে ভেঙ্গে ফেলতে সাহায্য করে কোনটি?
ক) তাপ খ) আলো গ) পানি ঘ) লবণ
উ:ক
৩২. উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহূত হয় তখন তাকে কি বলে?
ক) সুর খ) শব্দ গ) কথা ঘ) তথ্য
উ:ঘ
৩৩. প্রাণী মরে গেলে মাটিতে মিশে মাটিকে কী করে?
ক) উর্বর খ) অনুর্বর গ) দূষিত ঘ) বিশুদ্ধ
উ:ক
৩৪. পরিবেশকে বাসযোগ্য রাখার দায়িত্ব কার?
ক) প্রাণীর খ) মানুষের
গ) গাছপালার ঘ) পাখির
উ:খ
৩৫. কারা ছোট প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে?
ক) বড় প্রাণী খ) ছোট মাছ
গ) কুকুর ঘ) বিড়াল
উ:ক
৩৬. কম্পিউটার ও মোবাইলে ব্যবহূত কাঁচামাল হলো—
ক) কয়লা খ) সিলিকন
গ) সোডিয়াম ঘ) হাইড্রোজেন
উ:খ
৩৭. শুদ্ধ বাক্যটি লিখ।
ক) চাঁদ একটি নক্ষত্রখ) চাঁদ একটি গ্রহ
গ) চাঁদ একটি উপগ্রহঘ) চাঁদ একটি গ্রহাণু
উ:গ
৩৮. কোনটি প্রযুক্তি দ্বারা প্রভাবিত নয়?
ক) শিক্ষা খ) কৃষি
গ) যাতায়াত ঘ) দিন ও রাত্রির দৈর্ঘ্য
উ:ঘ
৩৯. খাদ্যের প্রধান উপাদান কয়টি?
ক) দুইটি খ) চারটি
গ) তিনটি ঘ) পাঁচটি
উ:গ
৪০. স্ট্রেপটোকক্কাস কোন রোগের জীবাণু?
ক) ডেঙ্গু খ) সোয়াইন ফ্লু গ) বাতজ্বর ঘ) বসন্ত
উ:গ
২। শূন্যস্থান পূরণ কর: ১–১০=১০
ক) ১৯৮১ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল প্রায় ——লাখ।
খ) বিজ্ঞানের লক্ষ্য হলো নানা ঘটনার মধ্যে —— উদ্ঘাটন।
গ)——সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি ছিল খুব ধীর গতির।
ঘ) তথ্য প্রযুক্তিতে তথ্য হলো ——
ঙ) কয়লা ও হীরা উভয়ই ——দিয়ে তৈরি।
চ) কার্বন মনোক্সাইড বেশ ——।
ছ) —— দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়।
জ) প্রাকৃতিক কারণে —— দূষণ হয়ে থাকে।
ঝ)——আসলে পৃথিবীর মত কঠিন এক গোলক।
ঞ) ঘূর্ণিঝড়ের সাথে আসা —— কারণে প্রচুর বৃষ্টি হয়।
৩। সংক্ষেপে লিখ: ১–১০=১০
ক) বয়ঃসন্ধিকাল কী?
খ) জনসংখ্যা কাকে বলে?
গ) গ্যালাক্সি কী?
ঘ) গ্রীনহাউজ প্রভাব কী?
ঙ) আদমশুমারি কাকে বলে?
চ) আহ্নিক গতি কী?
ছ) অনবায়নযোগ্য সম্পদ কী?
জ) আবহাওয়ার উপাদানসমূহ কী কী?
ঝ) কোন মশার কামড়ে ডেঙ্গু হয়?
ঞ) পানি দূষণের ১টি কারণ লিখ।
৪। ক) এবং খ) প্রশ্নসহ যে কোন ৮টি প্রশ্নের উত্তর লিখ: ৫–৮=৪০
ক) পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন-ডাই অক্সাইড গ্যাসসমূহ বেড়ে যাবার কারণসমূহ কি কি বলে তুমি মনে কর?
খ) পুকুর বা নদীর পানিকে শোধন করতে হলে কী উপায় করতে হবে? লিখ।
গ) প্রযুক্তি দ্বারা কীভাবে আমাদের জীবন প্রভাবিত হয়?
ঘ) পানি দূষণের কারণসমূহ লিখ।
ঙ) HN ভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণসমূহ লিখ।
চ) সূর্যতাপ কীভাবে আবহাওয়া পরিবর্তনে ভূমিকা রাখে?
ছ) কালবৈশাখী কেন হয় ব্যাখ্যা কর।
জ) বাড়িতে খাদ্য সংরক্ষণের ৫টি উপায় লিখ।
ঝ) পৃথিবীকে কিভাবে একটি গ্রীনহাউসের সাথে তুলনা করা যায়?
ঞ) সৌরজগতের সংক্ষিপ্ত পরিচয় দাও চিত্রসহ।
০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০
বাংলা
সিএম মিরাজুল ইসলাম
প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
বীরের রক্তে প্রতিষ্ঠত দেশ
এগুলো আবার চর্চায় রাখ
শব্দার্থ:
অনুরাগ — স্নেহ, আদর।
টহল — পাহারা দেওয়া।
আসন্ন — নিকটবর্তী।
নিথর — স্থিও, শান্ত।
রণক্ষেত্র — যুদ্ধেও মাঠ।
শয়ান — শুয়ে আছে এমন।
বিপরীত শব্দ:
দুরন্ত — শান্ত
অসীম — সসীম
স্বাধীনতা — পরাধীনতা
সুনাম — দুর্নাম
বীর — কাপুরুষ
জয় — পরাজয়
জীবন — মরণ
টিক:
১। নূর মোহাম্মদ শেখ কিশোর বয়সে কেমন প্রকৃতির ছিলেন?
ক) অলস খ) গম্ভীর গ) শান্ত ঘ) দুরন্ত
২। নূর মোহাম্মদ শেখ বাবা-মায়ের কততম সন্তান ছিলেন?
ক) চতুর্থ খ) তৃতীয়
গ) দ্বিতীয় ঘ) একমাত্র
৩। বাবা-মার মৃত্যুর পর নূর মোহাম্মদ শেখ কোথায় যোগদান করেন?
ক) ইপিআর-এ খ) আনসার-এ
গ) পুলিশ-এ ঘ) বিডিআর-এ
৪। শত্রুর কিসের আঘাত নূর মোহাম্মদের পায়ে লাগে?
ক) গুলি খ) মর্টারের গোলা
গ) বেয়নেট ঘ) লাঠি
৫। মুন্সী আবদুর রউফ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) নড়াইল খ) ফেনী
গ) মাগুরা ঘ) ফরিদপুর
৬। রুহুল আমিন কোন জাহাজ থেকে নদীতে ঝাঁপ দিলেন?
ক) বিএনএস শিমুল খ) বিএনএস পলাশ
গ) বিএনএস পারুল ঘ) বিএনএস পদ্মা
৭। কত তারিখে বাংলাদেশ বিজয় অর্জন করে?
ক) ১৬ই ডিসেম্বর, ১৯৭১
খ) ১৮ই ডিসেম্বর, ১৯৭১
গ) ১২ই ডিসেম্বর, ১৯৭১
ঘ) ১০ই ডিসেম্বর, ১৯৭১
বাক্য তৈরি:
টহল— পাঁচজন মুক্তিযোদ্ধা গ্রামে টহল দিচ্ছিল।
রক্তস্রোত— বীরের পবিত্র রক্তস্রোতে রঞ্জিত বাংলার মাটি।
মুক্তিযুদ্ধ — ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়।
অস্ত্র— পাকিস্তানিরা ভারী অস্ত্রে সজ্জিত ছিল।
যুদ্ধ — নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা লাভ করেছি।
যুক্তবর্ণ:
দ্ম — পদ্ম, পদ্মা,
ত্র — ত্রাণ, ক্ষেত্র, নেত্র
স্ত — স্তব্ধ, স্তর
ম্ব — লম্বা, সম্বল
বিপরীত শব্দ:
দুরন্ত — শান্ত
অনুরাগ — বিরাগ
মৃত্যু — জন্ম
অসীম — সসীম
সাহসী — ভীরু
সমার্থক শব্দ:
দুরন্ত — অশান্ত, দুষ্টু, দামাল
প্রবল — প্রচণ্ড, অত্যন্ত,তীব্র
সময় — কাল, ক্ষণ, বেলা
যুদ্ধ — সমর, রণ, লড়াই
মাটি — মৃত্তিকা, ভূমি,জমি
গৌরব — খ্যাতি, যশ, সম্মান
এককথায় প্রকাশ:
মুক্তির জন্য যে যুদ্ধ — মুক্তিযুদ্ধ
রক্ত দ্বার রঞ্জিত — রক্তরঞ্জিত
ন্যায় যুদ্ধে যিনি মারা যান — শহিদ
সীমা নেই যার — অসীম
বই
শব্দার্থ:
প্রদীপ — বাতি, দীপ।
স্বপ্ন — স্বপন।
ভিন্ন — আলাদা, পৃথক,অন্য।
অন্ধ— অন্ধ, চোখে দেখতে পায় না এমন।
বন্ধ — আটক, অচল।
টিক:
১। ‘বই’ কবিতাটি কার লেখা?
ক) হুমায়ূন আহমেদ খ) হুমায়ুন আজাদ
গ) আহসান হাবীব ঘ) গোলাম মোস্তফা
২। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৯৪৭ সালে খ) ১৯৪৮ সালে
গ) ১৯৪৯ সালে ঘ) ১৯৫০সালে
৩। নিচের কোনটি হুমায়ুন আজাদ রচিত বই?
ক) বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ) ছুটির দিন দুপুরে
গ) লাল নীল দীপাবলি ঘ) নানা রঙের দিন
৪। হুমায়ুন আজাদ কত সালে মৃত্যু বরণ করেন?
ক) ২০০১ সালে খ) ২০০২ সালে
গ) ২০০৩ সালে ঘ) ২০০৪ সালে
৫। বইয়ের পাতায় কী জ্বলে?
ক) প্রদীপ খ) মানিক গ) স্বপ্ন ঘ) জোনাক
৬। কোন ধরনের বই পড়তে হবে না?
ক) যে বই মনে আলো জ্বালে
ক) যে বই আমাদেও স্বপ্ন দেখায়
গ) যে বই স্বার্থপর করে তোলে
ঘ) যে বই আমাদেরও আনন্দ দেয়
৭। কীভাবে আলোকিত মানুষ হয়ে ওঠা যায়?
ক) যেকোনো বই পড়ে খ) মন্দ বই পড়ে
গ) ভালো বই পড়ে ঘ) সহজ বই পড়ে
বাক্য তৈরি:
সূর্য — সূর্য পূর্ব দিকে ওঠে।
গোলাপ — গোলাপ একটি সুগন্ধি ফুল।
বই— ভালো বই মনকে আলোকিত করে।
আলো — জ্ঞানই আলো।
