গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৩ অক্টোবর ২০১৩, ২০:৫৯
দুষ্কৃতকারীই হোক কিংবা কোনো জঙ্গি সংগঠন, কোথাও পেতে রাখা অবিস্ফোরিত বোম মানুষের চোখে পড়া মাত্রই যাদের ডাক পড়ে তারা হলেন বোম নিষ্ক্রিয়কারী দলের সদস্য। কখনো সামরিক আবার কখনও বা আধা-সামরিক বাহিনীর এই সদস্যদের তাই সব সময়ই সময় নষ্ট না করে ঘটনাস্থলে ছুটে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতে হয়। তবে বোম নিষ্ক্রিয় করার এই কাজটিতে কত দ্রুত পৌঁছানো যায় সেই রেকর্ড না থাকলেও রেকর্ড আছে বোম নিষ্ক্রিয় করার ভারী পোশাকে ম্যারাথন দৌড়ের। আর ২০০৮ সালের ২৮ অক্টোবর আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে বম্ব ডিজপোজাল স্যুট পড়ে সবচেয়ে দ্রুত (৬ ঘণ্টা ৫৫ মিনিট ৫৯ সেকেন্ড) ম্যারাথন শেষ করার এই কৃতিত্বটি দেখান যুক্তরাজ্যের ইয়াইন চার্চ।