আজ ২৯ আশ্বিন, ১৪২০ বঙ্গাব্দ এবং ৮ জিলহজ্ব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০৫ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা ৫ ও ৬। শুভবার বুধ, শুক্রবার। শুভরত্ন হীরক ও পান্না।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, আত্মবিশ্বাসী ও কর্তব্যপরায়ণ। উদার আদর্শবাদে আপনি বিশ্বাসী। পরিবেশ ও পরিস্থিতির সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারেন। আর দায়িত্বপালনে আপনি যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত। অন্যের চিন্তা ও কাজ আপনার মনোযোগ এড়ায় না। জীবনের দুঃখ-আনন্দ সব কিছুই স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেন। আপনার যুক্তি ও বিচার ক্ষমতা প্রখর। আপনি পরিশালিত রুচির অধিকারী। জীবন লক্ষ্যে আপনাকে আপোসহীন ও দৃঢ় হতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:জেনারেল আইসেনহাওয়ার, অভিনেত্রী লিলিয়ান গিশ, রজারমুর, ইমন ডি ভেলেরা, সাহিত্যিক ক্যাথেরিন মেন্সফিল্ড, ফারজানাববি, সৈয়দ মোস্তফা সিরাজ, সম্রাট আকবর।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ প্রতিবেশীদের কলহ বিবাদের জন্য কাজকর্ম বাধাগ্রস্ত হতে পারে। আত্মীয়দের কোন বিষয়ে উদ্বিগ্ন হতে পারেন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। তথ্যগত, বিভ্রান্তি দেখা দিতে পারে। আজ ব্যবসায় বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। চাকরিজীবীদের জন্য কর্ম পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কাপড়ের ব্যবসায় লাভবান হতে পারেন। ব্যায়াধিক্যের জন্য দুঃশ্চিন্তা অব্যাহত থাকবে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসা ক্ষেত্রে নতুন বিনিয়োগ না করলেই ভালো করবেন। বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। আজ কোন সভা-শোভাযাত্রায় না গেলেই ভালো করবেন। দলের অভ্যন্তরীণ কোন্দলের শিকার হতে পারেন। কৃষি উত্পাদন বৃদ্ধি পারে। আর্থিক ভালো হবার সম্ভাবনা আছে। সাবধানতার জন্য কোন জিনিস হারাতে পারেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ আজ কোন আন্দোলন সংগ্রামে জড়ানো ঠিক হবে না। মিছিল-সমাবেশে না গেলেই ভালো করবেন। কোন কারণে যেতে বাধ্য হলেও পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকুন। চিন্তা-চেতনায় সংযমী হলে ভালো করবেন। সংযমহীনতা কাজের ক্ষতি করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ সামাজিক কাজে জড়াতে পারেন। ব্যস্ততা বৃদ্ধি পাবে। সুনাম মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কাজকর্মে সাফল্য আসতে পারে। সাফল্যের জন্য আনন্দবোধ করবেন। বিক্রয়-বাণিজ্যে লাভ যোগ আছে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ কিশোর ও যুবকদের শরীর ভালো যাবে না। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। চিকিত্সায় অবহেলা করা ঠিক হবে না। বাণিজ্যিক ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ আজ কর্ম পরিবর্তনের কোনো চেষ্টা করা ঠিক হবে না। এ ধরনের কোনো প্রস্তাব পেলে শুভানুধ্যায়ীদের পরামর্শ নিন। আপনজন কারো অসুস্থে উদ্বিগ্ন হতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। সাংবাদিকদের জন্য দিনটি শুভ। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলের কিছু সমস্যার অনুকূল সমাধান হতে পারে। সন্তানের সাফল্য আনন্দদায়ক হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। প্রকাশনা ও পুস্তক ব্যবসায়ে কোনো সমস্যা দেখা দিতে পারে। মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। শিক্ষাক্ষেত্রে সাফল্য আসতে পারে। বিশেষ কোনো কৃতিত্বের জন্য আনন্দবোধ করতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ দিনের শুরু থেকেই সাবধানে থাকুন। অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। কারো কোনো চালাকিতে ভুলবেন না। নিজের জ্ঞান ও বিশ্বাসে অটল থাকার চেষ্টা করুন। শিল্পীদের জন্য দিনটি শুভ। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। বিরোধীদেরকে গুরুত্ব দেবেন না। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। দুঃশ্চিন্তা পরিহার করে চলুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
