ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ হবিবর রহমান ( ৪০ ) এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার ভোররাতে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে।
আরও পড়ুন: আগারগাঁওয়ে টিভি বিস্ফোরণে দগ্ধ স্বামী মারা গেছেন
গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মহেশপুরের সলেমানপুরে অভিযান চালায়। এসময় হবিবর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুট্যার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক হবিবর ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে দেশে বিক্রি করছিল বলে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরো জানান।
ইত্তেফাক/এমআরএম
